ভেনিজুয়েলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে অন্তত ১১ যাত্রী নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৩৬ জন।

স্থানীয় সময় রোববার দেশটির রাজধানী কারাকাসের সঙ্গে ভ্যালেনসিয়া নামে একটি শহরকে সংযোগকারী মহাসড়কের জুয়াতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভেনিজুয়েলা পুলিশ এক টুইটার বার্তায় জানায়, বাসটি পূর্বাঞ্চলীয় শহর পুয়ের্তো লা ক্রুজ থেকে মধ্যাঞ্চলীয় প্রদেশ আরাগুয়ার রাজধানী মারাসেই যাচ্ছিল।

দুর্ঘটনায় ‍আহত যাত্রীদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

এআর