জেরুজালেমের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের সঙ্গে আলোচনার উদ্দেশ্যে আজ বুধবারে রামাল্লাহ সফর বাতিল করেছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
জেরুজালেমবাসী জাতিসংঘের ১৫টি সংস্থার সদস্যপদ চাইবে প্যালেস্টাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের এই ঘোষণার পরে মার্কিন পররাষ্ট্র অধিদফতরের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, আমরা আগামীকাল কোনো সফরে যাচ্ছি না।
৩ বছর বিরতির পর আলোচনার জন্য  জুলাই চুক্তি অনুযায়ী নয় মাসেও কোনো দেশই সমঝোতার জন্য কোনো উদ্যোগ নেয়নি। শান্তি চুক্তির ভিত্তিতে ২৯ এপ্রিলের মধ্যে প্যালেস্টাইনের বন্দীদের শেষ এবং ৪র্থ দলকে  মুক্তি দেয়ার প্রতিশ্রুতি দিলেও ইসরায়েল এখনো তা করেনি। ইসরায়েল এছাড়াও হাউজিং টেন্ডারের ঘোষণা দেয়।  
কেরি সোমবারের হঠাৎ ইসরায়েল সফরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর সঙ্গে ৪ ঘণ্টা আলোচনায় দুই দেশকেই সমঝোতায় আসার জন্য আহ্বান করে।
কিন্তু কেরি ন্যাটোতে ইউক্রেন সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, তিনি কবে মধ্যপ্রাচ্যে যাবেন তা এখনো অনিশ্চিত।
আমেরিকার একজন উচ্চমাপের কূটনীতিবিদ বলেন, আজ রাতে আমাদের একটি মিটিং হয়। আমরা উভয় দলকেই সমঝোতা আসতে বলেছি। ইসরায়েল সফরের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আমি সঠিক জানি না।
আব্বাসের ঘোষণার পর কেরি নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন এবং যত তাড়াতাড়ি সম্ভব তিনি প্যালেস্টাইনেও ফোন দেবেন বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও ভয়েস অব আমেরিকা
[b]ঢাকা, ২ এপ্রিল (টাইমনিউজবিডি) //  এসএইচ[/b]