ইরাকের আনবার প্রদেশে আইএস (ইসলামিক স্টেট) ও সুন্নি সশস্ত্র বাহিনীর মধ্যে প্রচণ্ড সংঘর্ষের ঘটনা ঘটেছে। হিত শহরের নিয়ন্ত্রণ নিতে উভয় পক্ষের মধ্যে বৃহস্পতিবার এ সংঘর্ষ ঘটে। খবর আল জাজিরার।
এর আগে বৃহস্পতি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, আইএস যোদ্ধারা হিত শহরের মেয়রের অফিস ও পুলিশ স্টেশন দখল করে নিয়েছে। সেখানে সুন্নি ভিত্তিক উপজাতীয় সংগঠন আল বুনিমার-এর সঙ্গে তাদের সংঘর্ষ চলছে।
গত সপ্তাহে মার্কিন ও ফ্রেঞ্চ বিমান হামলার পর প্রদেশটিতে গত তিনদিন ধরে আইএস যোদ্ধারা আবার ও তাদের প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছে। সেখানে দেশটির সেনা বাহিনী ও সুন্নি সংগঠনের সঙ্গে লড়াই করতে হচ্ছে তাদের।
সিরিয়া সীমান্ত ঘেঁষা আনবার প্রদেশটি আইএসের শক্তঘাঁটি হিসেবে পরিচিত। প্রাদেশিক রাজধানী রামাদি থেকে ৩০ কিলোমিটার দূরে হিত শহরটির অবস্থান। সেখানেই রাকের অন্যতম বৃহৎ সেনাঘাঁটি এইনআল-আসাদ অবস্থিত।
ইআর





