ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, নাগপুর থেকে ৮০ কিলোমিটার দূরে পালগাও আর্মি ডিপোর একটি উন্মুক্ত স্থানে গোলাগুলো নেওয়া হয়েছিল। সেখানে ২৩ মিলিমিটার কামানের গোলা ধ্বংসের জন্য ট্রাক থেকে নামানোর সময় এ বিস্ফোরণ ঘটে।

এতে চারজন ঘটনাস্থলেই মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর দু'জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে অর্ডন্যান্স ফ্যাক্টরির এক কর্মী ও দুই শ্রমিক রয়েছে।

মধ্যপ্রদেশ রাজ্যের খামারিয়াভিত্তিক একটি অস্ত্র কারখানাকে বিস্ফোরক ধ্বংস করার কাজে ব্যবহারের জন্য স্থানটি দেওয়া হয়েছিল বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। সূত্র: এনডিটিভি

এমআর