পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে পৃথক হত্যার দায়ে বৃহস্পতিবার ছয় ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। এ নিয়ে গত ডিসেম্বর থেকে এ পর্যন্ত দেশটিতে ২৪০ এরও বেশি লোকের মৃত্যুদন্ড কার্যকর করা হল। মৃত্যুদণ্ড কার্যকরের দিক থেবে এই সংখ্যা বিশ্বে সর্বোচ্চ।
পাঞ্জাব প্রদেশের লাহোর, রাওয়ালপিন্ডি, মুলতান ও ডেরা গাজি খান এলাকায় এ মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। পাকিস্তান গত বছর মৃত্যুদন্ড কার্যকরের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়।
তালেবান জঙ্গিরা গত ডিসেম্বরে পেশোয়ারে একটি স্কুলে ১৫০ জনেরও বেশি লোককে হত্যা করার পর পাকিস্তান মৃত্যুদন্ডের ওপর ছয় বছরের নিষেধাজ্ঞা তুলে নেয়।
পাঞ্জাব কারা অধিদপ্তরের এক জ্যেষ্ঠ্য কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, ডেরা গাজি খান এলাকায় হত্যার দায়ে দুই ভাই, আদিয়ালায় দুই জনের, মুলতানে এক জনের ও লাহোর কারাগারে এক জনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। ওইসব কারাগারের কর্মকর্তারাও এ খবর নিশ্চিত করেছেন।
এর আগে গত মঙ্গলবার পাঞ্জাব প্রদেশে আট জন এবং বুধবার পাঁচ জনের মৃত্যুদন্ড কার্যকর করা হয়।
এমআর





