ভারতের দিল্লির বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে যাচ্ছে আম আদমি পার্টি (এএপি)। দেশটিতে মঙ্গলবার সকালে প্রাথমিক ভোট গণনায় এ ফল দেখা গেছে। খবর এনডিটিভির।

৭০ আসনের বিধানসভার ৫২টি আসনের প্রাথমিক ফলাফল গণনায় ৩৯টিতে এগিয়ে রয়েছে আম আদমি। অপরদিকে বিজেপি এগিয়ে রয়েছে ১১টিতে। কংগ্রেস এগিয়ে রয়েছে তিনটিতে।

এ দিন বিকেলে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করবে দেশটির নির্বাচন কমিশন।

এএইচ