রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ জাতীয় সংসদ নির্বাচন দিতে রাজি আছেন এবং তিনি একটি শক্তিশালী বিরোধী দলের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে নিতে রাজি আছেন।

শুক্রবার ভ্লাদিভোস্তকে পূর্বাঞ্চলীয় অর্থনৈতিক ফোরামে অংশগ্রহণ শেষে দিনে সাংবাদিকদেরকে তিনি এ কথা বলেন।

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে যে পুতিন বলেছেন, "সব মিলিয়ে একটি বোঝাপাড়া হয়েছে যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে সব শক্তি একীভূত করার সঙ্গে কিছু রাজনৈতিক ব্যবস্থাও গ্রহণ করা হবে।"

"সিরিয়ার অভ্যন্তরীণ উন্নয়নের জন্য প্রাথমিকভাবে এটি একটি ইস্যু। আমরা কোনো কিছু আরোপ করছি না। তবে আমরা অভ্যন্তরীণ আলোচনার ব্যাপারে চেষ্টা করতে পারি।"

জেডআই