ভেনিজুয়েলায় কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভে আরো দুই জন মারা যাওয়ায় শনিবার নিহতের সংখ্যা বেড়ে ৩৯ জনে দাঁড়িয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী মিগুয়েল রড্রিগুয়েজ ভিটিভি সরকারি টেলিভিশনকে বলেন, আন্দোলনের কেন্দ্রস্থল ক্রিস্টোবালে বিক্ষোভকারীরা বিলবোর্ড এনে ব্যারিকেড সৃষ্টি করে। এ সময় বৈদ্যুতিক তারে জড়িয়ে ৪৪ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। মারাকাইবোয় ৩৩ বছর বয়সী আরেক ব্যক্তি মর্টার নাড়াচাড়া করতে গিয়ে আকস্মিক বিস্ফোরণে মারা যান।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকার ৪ ফেব্র“য়ারি থেকে প্রায় প্রতিদিনই রাজপথের আন্দোলনের সম্মুখীন হচ্ছেন। অপরাধ, মূল্যস্ফীতি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অপ্রতুলতার কারণে গণঅসন্তোষ দেখা দিয়েছে।
প্রয়াত প্রেসিডেন্ট গুগো শ্যাভেজের উত্তরাধিকারী মাদুরো বিক্ষোভকে মার্কিন যুক্তরাষ্ট্রের যোগসাজসে তার সরকার উৎখাতের পরিকল্পিত ‘ফ্যাসিবাদী’ চক্রান্ত হিসেবে অভিহিত করেছেন। সূত্র: আলজাজিরা, এএফপি।
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // টিআই
[/b]