মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সোমবার মাহমুদ আব্বাসকে বলেছেন, শান্তির জন্য কঠোর সিদ্ধান্ত ও ঝুঁকি নিতে ফিলিস্তিনের নেতা ও ইসরাইলের রাজনীতিবিদদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে। খবর এএফপি’র।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের দুই সপ্তাহ পর আব্বাস হোয়াইট হাউসে যান এবং হুঁশিয়ারি জানিয়ে বলেন, চূড়ান্ত চুক্তির জন্য সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে। তিনি বলেন, এক্ষেত্রে ইসরাইল নির্ধারিত সময়কে গুরুত্ব দিয়ে এ মাসেই ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেয়ার মাধ্যমে তাদের আন্তরিকতা প্রদর্শন করতে পারে।
শান্তি আলোচনায় বসার জন্য এপ্রিল মাসের সময়সীমা শেষ হওয়ার আগেই আলোচনার একটি রূপরেখা প্রস্তুত করতে ওবামা উভয় পক্ষকে চাপ দিচ্ছেন।
ওবামা বলেন, কয়েক সপ্তাহ আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফর করার সময় আমি তাকে বলেছি, এই সুযোগ কাজে লাগানোর এখনই সময় বলে আমি মনে করি। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]