রুশ প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ সোমবার ক্রিমিয়া সফরে করেন। অর্থনৈতিক বিকাশ ঘটাবার আশ্বাস দিয়ে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া দখল করে নেয়ার পর এটি ছিল কৃষ্ণ সাগরীয় অঞ্চলে কোন রুশ নেতার প্রথম সফর।
মেদভেদেভ রাশিয়ার উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধি দলের নেতা হিসেবে ক্রিমিয়ার প্রধান নগরী সিমফেরোপোলে যান। এই সফরের কোন এক সময়ে তিনি কৃষ্ণসাগরের সেভাস্তপোল ঘাঁটিতে মোতায়েন রাশিয়ার নৌ বহর পরিদর্শন করবেন।
তিনি ক্রিমিয়ার পৌর কর্মচারীদের বেতন ও অবসর ভাতা রাশিয়ার সম পর্যায়ে উন্নীত করার এবং বিভিন্ন হাসপাতাল আধুনিকীকরণের আশ্বাস দেন।
তিনি ক্রিমিয়াকে বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলারও প্রত্যয় ব্যক্ত করেন। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি) //এমএ
[/b]