মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি জানিয়েছেন, ফিলিস্তিনি রাজধানী হিসেবে পূর্ব জেরুজালেমে দূতাবাস খোলার পরিকল্পনা করছে তার দেশ। রবিবার এ কথা জানান তিনি।
ইরানি বার্তা সংস্থা মেহর নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, তুরস্কের পথ অনুসরণ করে মালয়েশিয়াও এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। এর আগে পূর্ব জেরুজালেমে দূতাবাস খোলার পরিকল্পনার কথা জানায় তুরস্ক।
জাহিদ হামিদি স্থানীয় সাংবাদিকদের বলেন, আগামী মাসে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দেয়া প্রস্তাব নিয়ে আলোচনা করবে মন্ত্রিসভা।
উল্লেখ্য, ৬ ডিসেম্বর (বুধবার) জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।





