শ্রীলঙ্কায় ইস্টার সানডেতে একাধিক গির্জা ও অভিজাত হোটেলে সিরিজ বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৯০ এ গিয়ে ঠেকেছে।আজ সোমবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ কথা জানা যায়।

বিবিসি জানায়, এসব হামলায় এখন পর্যন্ত সন্দেহভাজন ২৪ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ বিভাগ। কিন্তু কারা এসব হামলা চালিয়েছে শ্রীলঙ্কান সরকার এখন পর্যন্ত তা চিহ্নিত করতে পারেনি। এ যাবত কেউ এ হামলার দায় স্বীকার করেনি।

হামলাকে কেন্দ্র করে যেন কোনো ভুল তথ্য বা গুজব ছড়াতে না পারে সে জন্য দেশটিতে ফেসবুক, হোয়াটস অ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বর্তমানে বন্ধ রাখা হয়েছে।

গতকাল রোববার চালানো ওইসব হামলায় প্রায় পাঁচশ মানুষ আহত হন। হতাহতদের মাঝে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও আছেন।

জেড