পশ্চিমবঙ্গ বিজেপির (ভারতীয় জনতা পার্টি) সভাপতি রাহুল সিনহা বলেছেন, ‘পশ্চিমবঙ্গের মুসলমানরা বিজেপিতে নাম লেখাচ্ছে। তাদের চোখ খুলে গেছে। বোরকা, হিজাবের নাটক আর কাজ করছে না। সে কারণে মুসলমানদের ধরার জন্য মমতা জামায়াতের আশ্রয় নিয়েছেন। বাংলাদেশের সংগঠনটির সাথে তলে তলে সদ্ভাব তৈরি করেছেন।’

পেট্রাপোল সীমান্তসংলগ্ন বনগাঁয় এক জনসভায় রবিবার এ কথা বলেন তিনি। তিনি আরও বলেন, ‘মমতার দলের একজন সংসদ সদস্য সিমির নেতা। দেশবিরোধী কার্যকলাপের অভিযোগে তাকে নিষিদ্ধ করা হয়েছে। যখন সবকিছু ধরা পড়ে যাবে, তখন দিদি (মমতা) বলবেন আমি তো জানতাম না। যেভাবে এখন বলছেন, সুদীপ্ত সেনের কোম্পানির বিষয়ে আমি জানতাম না।’

রাহুল সিনহা এ সময় সীমান্ত দিয়ে পাচার নিয়ে সিপিএম ও তৃণমূলের সমালোচনা করেন।

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই