পাকিস্তানের আফগান সীমান্তের কাছে উত্তর পশ্চিমাঞ্চলীয় উপজাতীয় এলাকায় সেনাবাহিনীর অভিযানে আল-কায়েদার একজন জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছে। খবর এএফপি’র।

পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর হামলায় আল-কায়েদার শীর্ষ স্থানীয় নেতা আদনান আল শুকরিজুমাহ্ নিহত হয়েছেন। শনিবার ভোরে ওয়াজিরিস্তানের উত্তরাঞ্চলীয় এলাকা শিনওয়ারসাকে এই অভিযান চালানো হয়।’

এমএ