দেশে ফিরেছেন ইরাকে অপহৃত ভারতের ৪৬ নার্স। এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে করে তারা কেরালায় পৌঁছেছেন।
শনিবার আইএসআইএসের সদস্যরা অপহৃত এই ৪৬ নার্সকে মুক্তি দেয়। কয়েক দিন ধরে ইরাকের তিকরিত শহরে তাদের আটকে রাখা হয়েছিল।
পিটিআই জানিয়েছে-এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান ওই ৪৬ নার্স এবং আরও ১৩৭ জনকে নিয়ে মুম্বাই থেকে কেরালায় পৌঁছেছে। বিমানে প্রতিনিধিদলে এক নারী কর্মকর্তাসহ কেরালার দুই আমলা রয়েছেন।

গতকাল অপহূত নার্সদের দেশে ফিরিয়ে আনতে ইরাকের এরবিল বিমানবন্দরে বিশেষ বিমান পাঠায় ভারত। দিল্লি থেকে বিশেষ বিমানে এরবিল গেছেন কেন্দ্রীয় ও কেরালা সরকারের দুই প্রতিনিধি। সুন্নি বিদ্রোহীদের কবল থেকে মুক্ত নার্সদেরও কাল নিয়ে যাওয়া হয় এরবিল বিমানবন্দরে।
গত বৃহস্পতিবার আইসিস জঙ্গিরা আটকে রাখা ভারতীয় নার্সদের তিকরিত থেকে মসুল শহরে নিয়ে যায়।
ঢাকা, ৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





