রাশিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকফ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স তাকে উদ্ধৃত করছে এইভাবে: “হ্যাঁ, আমি অসুস্থ। আমার চিকিৎসা চলছে।”

কিন্তু তার অবস্থা কতটা গুরুতর সে সম্পর্কে কোন আভাস দেননি ৫২-বছর বয়সী এই মুখাপাত্র।

মঙ্গলবার (১২ মে) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

মি. পেসকফ সর্বশেষ কবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংস্পর্শে এসেছিলেন সে সম্পর্কে জানা যাচ্ছে না।

তবে মি. পুতিন নিজেই গত এপ্রিল থেকে বাড়িতে স্বেচ্ছায় বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।

এর মধ্যে বিজয় দিবস উপলক্ষে গত ৯ মে মি. পুতিন গৃহবন্দিত্ব থেকে একদিনের জন্য জনসমক্ষে আসেন।

এপ্রিল মাসের শেষ নাগাদ রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুসটিন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

এমবি