বিজয়ীর বেশে দিল্লিতে প্রবেশ করলেন নরেন্দ্র মোদী। দিল্লিও তাকে লাল গালিচা বিছিয়ে দিয়েছে। শনিবার রাজধানীতে আয়োজন করা হবে বিজয় মিছিলের। সেই বিজয় মিছিলে অংশ নিতেই দিল্লিতে ছুটে গেলেন মোদী।
শনিবার সকালে তিনি গুজরাট থেকে দিল্লিতে উড়ে যান। গুজরাটের মূখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রীর দায়ভার নিতে যাচ্ছেন মোদী। গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরে তাকে পৌঁছে দিয়ে গেছে বিশাল এক গাড়ির বহর।
[img]http://www.timenewsbd.com/contents/public/201405/1400310243.jpg[/img]
মোদীকে বরণ করতে দিল্লির ২০ কিলোমিটার রাজপথজুড়ে বিছিয়ে দেয়া হয়েছে লালগালিচা। কেননা, ১৯৮৪ সালের পর একক কোন দল হিসেবে এতো বড় জয় যে আর কেউ পায়নি।
এদিকে, দিল্লির পুলিশ মোদীর নিরাপত্তার জন্য নিয়েছে বাড়তি সতর্কতা। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জনসাধারণকে রাজপথে নামতে বারণ করেছে দিল্লির ট্রাফিক পুলিশ।
এদিকে, দিল্লিতে অবস্থিত বিজেপির কেন্দ্রীয় অফিসে এক জরুরি সভা ডাকা হয়েছে আজ বিকেলে। দলটির শীর্ষ ১২ জন নেতা সভায় উপস্থিত থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। এর মধ্যে রয়েছে, মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর গুজরাটের মূখ্যমন্ত্রী কাকে করা হবে।
বিজেপি সভাপতি রাজনাথ সিংয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে বৈঠকটি। বৈঠকে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার গঠন এবং কাকে কোন মন্ত্রণালয় দেয়া হবে তাও আলোচনা করা হবে।
বিকেলের বৈঠকের পর নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের বারানসিতে যাবেন। সেখানে তিনি এই প্রথমবারের মতো প্রতিযোগিতা করে বিপুল ব্যবধানে জয়লাভ করেছেন। বারানসি থেকে রাজধানী দিল্লিতে ফিরে আসার আগে তিনি গঙ্গা নদীর তীরে এক প্রার্থনাসভায় সমবেত হবেন। সন্ধ্যার দিকে দিল্লিতে ফিরে এরপর আবার আহমেদাবাদে চলে যাবেন। সূত্র: এনডিটিভি
[b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
মোদী উৎসবে মেতেছে দিল্লি
বিজয়ীর বেশে দিল্লিতে প্রবেশ করলেন নরেন্দ্র মোদী। দিল্লিও তাকে লাল গালিচা বিছিয়ে দিয়েছে। শনিবার রাজধানীতে আয়োজন করা হবে বিজয় মিছিলের। সেই বিজয় মিছিলে অংশ নিতেই দিল্লিতে ছুটে গেলেন মোদী।





