ভারতের ‘ধর্ষকগুরু’ খ্যাত গুরমিত রাম রহিম সিংয়ের পালিত কন্যা হানিপ্রীতি ইনসানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 

গুরমিতকে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেয়ার পরিকল্পনায় হানিপ্রীতি জড়িত ছিলেন বলে দাবি করেছে রাজ্য পুলিশ।  এ জন্য তাকে হন্যে হয়ে খুঁজছে হরিয়ানা পুলিশ। 
  
ধর্ষক রাম রহিমকে গ্রেফতার করার পর থেকেই হানিপ্রীতিকে নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। পালিত কন্যা হানিপ্রীতি ছিলেন রাম রহিমের অত্যন্ত কাছের। ডেরা সাচ্চা সওদার ভুক্তদের কাছেও ব্যাপক জনপ্রিয় ছিলেন হানিপ্রীতি। 
  
আইন-শৃঙ্খলাবাহিনী বলছে, পুলিশ হেফাজত থেকে রাম রহিমকে ছিনিয়ে নেয়ার ষড়যন্ত্র করেছিলেন হানিপ্রীতি। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা ভেস্তে যায়। 

হানিপ্রীতি ছাড়াও ডেরা সাচ্চার মুখপাত্র আদিত্য ইনসানের নামে নোটিশ জারি করা হয়েছে। রাম রহিম গ্রেফতার হওয়ার পর সহিংসতা ও উত্তেজনার ছড়ানোর চেষ্টার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।
এমএ