কানাডার কুইবেকে একটি মসজিদে গুলি করে ছয়জনকে হত্যার ঘটনায় এক ফরাসি বংশোদ্ভূত কানাডীয় ছাত্রকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। আলেক্সান্ডার বিসোনেত্তে নামের ওই ছাত্রের বিরুদ্ধে ছয়টি হত্যার অভিযোগ ও পাঁচটি হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। সোমবার আলেক্সান্ডারকে কুইবেক সিটি কোর্টে হাজির করা হয়।
রোববার এশার নামাজের সময় কুইবেক ইসলামিক কালচারাল সেন্টারের একটি মসজিদে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়। এতে আহত হয় কমপক্ষে ৪০ জন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। হামলায় নিহতদের স্মরণে সোমবার কানাডাজুড়ে শোক পালন করা হয়।
ওই হামলার পর মোহাম্মদ কাদির নামের মরক্কো বংশোদ্ভূত এক ব্যক্তিকে আটক করা হয়েছিল। তাকে এখন এ মামলায় সাক্ষী হিসেবে গণ্য করা হচ্ছে।
এমএনজে





