২০১৭ সালের সাহিত্যে নোবেল জয় করলেন ব্রিটিশ লেখক কাজুও ইশিগুরো।

সুইডিশ কমিটির পক্ষ থেকে এই ব্রিটিশ লেখকের ব্যাপক প্রশংসা করে বলা হয় হয় "এই লেখক নিজের আদর্শ ঠিক রেখে, আবেগপ্রবণ শক্তি দিয়ে বিশ্বের সঙ্গে আমাদের সংযোগ ঘটিয়েছেন"।

আটটি বই লিখেছেন তিনি, আর এই আটটি বই মোট চল্লিশটি ভাষায় অনূদিত হয়েছে।

কাজুও ইশিগুরোর উপন্যাসগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো 'দ্য রিমেইন্স অব দ্য ডে' এবং 'নেভার লেট মি গো'।

এ দুটো উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রও তৈরি করা হয়েছে।খবর বিবিসি।

এমবি