গাজা আগ্রাসনের মাধ্যমে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে ধ্বংস না করতে পেরে ইহুদিবাদী ইসরাইল টার্গেট করেছে বেসামরিক লোকজনকে। বিপরীতে সাধারণ মানুষদেরকে নিরাপদ রাখতে বর্বর ইসরায়েলি সেনাদেরকে হামলা করাই হামাসের টার্গেট।

ইহুদিবাদী সেনাদের হামলায় এ পর্যন্ত যত শহীদ হয়েছেন তার মধ্যে নারী, শিশু ও বয়স্ক লোকজনই বেশি। ইসরাইলের ‘হাতের পুতুল’খোদ জাতিসংঘ বলছে, নিহতদের মধ্যে শতকরা ৮০ ভাগ বেসামরিক মানুষ যার মধ্যে বিরাট অংশ হচ্ছে নারী ও শিশু।

অন্যদিকে, ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস টার্গেট করেছে ইসরাইলের সেনাবাহিনীকে। এ পর্যন্ত ইসরাইলের স্বীকারোক্তি অনুযায়ী হামাসের হাতে নিহত হয়েছে ৫৬ সেনা। অবশ্য, হামাস বলছে নিহত সেনা সংখ্যা ১৪০-এর বেশি। আর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৪০ সেনা যার মধ্যে ১৪ জনের অবস্থা আশংকাজনক। এই তথ্য পরিসংখ্যান থেকে পরিষ্কার হয় যে, ইসরাইল হামাসের মোকাবেলায় কার্যত পরাজিত হয়ে সাধারণ ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে যা পরিষ্কারভাবে যুদ্ধাপরাধ।

ঢাকা, ৩০ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই