জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ব্রুকশাল শহরে উড়ন্ত অবস্থায় বিল্ডিংয়ের ওপর একটি প্লেন ভেঙে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার রাতে উড়ন্ত অবস্থায় প্লেনটি ভেঙে পড়ে।

জানা গেছে, ব্রুকশাল শহরের একটি হার্ডওয়্যার স্টোরের বাইরের দেয়ালের সঙ্গে প্লেনটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন।

এদিকে, দুর্ঘটনার পরপরই উদ্ধারকারীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ভেঙে পড়া প্লেন থেকে যাত্রীদের বের করা হয়। নিরাপত্তার জন্য ওই হার্ডওয়্যার স্টোর থেকে সবাইকে সরিয়ে নেওয়া হয়েছে। সূত্র: ডয়েচে ভেলে, সিনহুয়া।

এসএম