মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিগত সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহতদের সবাই বেসামরিক নাগরিক। দেশটির পুলিশ বলছে, খ্রিষ্টান ও মুসলিম মিলিশিয়াদের মধ্যে যুদ্ধে দেকোয়া শহরে এই হতাহতের ঘটনা ঘটে।
রাজধানী বাঙ্গুই থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে ডেকোয়া শহরে মঙ্গলবার ভোরে খ্রিষ্টান মিলিশিয়ারা হামলা চালায় মুসলিম মিলিশিয়াদের উপর। সেখানে মুসলিম মিলিশিয়াদের আগে থেকেই অবস্থান নিয়ে ছিল।
খ্রিষ্টান মিলিশিয়াদের হামলার শিকার হবার পর মুসলিমরা সেই এলাকায় নিজেদের শক্তি আরো জোরদার করে এবং এর পর উভয় দল পাল্টাপাল্টি সংঘর্ষে লিপ্ত হয়। এই অবস্থায় দেশটিতে আরো বেশি সংখ্যক আফ্রিকান ও ফরাসী সৈন্য পাঠানোর জন্য তাগিদ দিয়েছেন জাতিসংঘে নিয়োজিত মার্কিন প্রতিনিধি।
দেশটিতে শান্তি স্থাপনের জন্য জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে সৈন্য সংখ্যা আরো বাড়ানো হবে কি হবে না প্রশ্নে আজই জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক ভোট হবার কথা রয়েছে। স্বর্ণ, হীরক ও অন্যান্য প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই দেশটিতে রাজনৈতিক বিভেদকে কেন্দ্র করে গতবছরের ডিসেম্বর থেকেই চলছে সংঘাত। সূত্র: বিবিসি।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // টিআই
[/b]
আন্তর্জাতিক
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিগত সংঘর্ষে ৩০ জন নিহত
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে জাতিগত সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। নিহতদের সবাই বেসামরিক নাগরিক। দেশটির পুলিশ বলছে, খ্রিষ্টান ও মুসলিম মিলিশিয়াদের





