সুন্দরবনের কাকদ্বীপ জঙ্গল লাগোয়া এলাকা মাছ ধরার সময় ৩৫ জন বাংলাদেশি মৎস্যজীবীকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গের উপকূল রক্ষীবাহিনী।
মাছ ধরতে এসে শুক্রবার তারা ওই এলাকায় প্রবেশ করে। তাদের কাছে কোন অনুমতি পত্র না পাওয়ায় এবং জিজ্ঞাসাবাদে তারা কোন সদুত্তর দিতে না পারায় তাদেরকে গ্রেফতার করা হয়। পাশাপাশি আটক করা হয়েছে ট্রলারও।
শনিবার তাদেরকে কাকদ্বীপে মহকুমা আদালতে হাজির করা হয়। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ইআর





