সুইডেনের রাজধানী স্টকহোমে লরি চাপা দিয়ে হত্যাকারী সন্দেহে দুইজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। স্টকহোম থেকে ৪০ কিলোমিটার উত্তরে মার্সটা থেকে একজনকে আটক করা হয়। পরে দ্বিতীয়জনকে স্টকহোমের উত্তর পশ্চিমাঞ্চীয় হিজুলসটা থেকে আটক করা হয় বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

মার্সটা থেকে আটক প্রথম ব্যক্তির সঙ্গে হিজুলসটা থেকে আটক দ্বিতীয় ব্যক্তির যোগসাজস রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। তারই পরিপ্রেক্ষিতে দ্বিতীয়জনকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহভাজন প্রথম ব্যক্তির ছবি প্রকাশ করা হয়েছে। সুইডিশ প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন বলেছেন, সবকিছু দেখে মনে হচ্ছে এটি একটি সন্ত্রাসবাদী হামলা ছিল। স্টকহোমের আরেকটি জায়গায় গুলির শব্দ শোনা গেছে। এই ঘটনার পর সবাইকে নগর কেন্দ্রে না যাওয়ার জন্য সতর্ক করে দেয়া হয়েছে।

এবিসি নিউজ প্রতিবেদনে জানায়, আটক দুইজনের মধ্যে একজন উজবেকিস্তানের নাগরিক। তার বিরুদ্ধে ইসলামপন্থী উগ্রবাদী প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশের একটি সূত্র। অবশ্য আটক দুইজন সম্পর্কে এখনো স্থানীয় পুলিশ কোন বিবৃতি দেয়নি। পুলিশ জানিয়েছে, যে ট্রাকটি দিয়ে এই হামলা চালানো হয়েছে, সেটি ছিনতাই করা হয়েছিল। একটি রেস্টুরেন্টে জিনিসপত্র ডেলিভারি দেয়ার সময় একজন এই ট্রাকটির চালকের কেবিনে উঠে পড়ে এবং এরপর এটি নিয়ে পালিয়ে যায়।

সেন্ট্রাল স্টকহোমের ব্যস্ততম এহলেন্স ডিপার্টমেন্টাল স্টোরের ভিড়ের ওপর দিয়ে চালিয়ে একটি লরি দোকানে ঢুকে পড়ার ঘটনাস্থলে তিনজন নিহত হয়। পরে আরো একজন মোট চারজন নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় এই দুর্ঘটনাটি ঘটে বলে প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতীয় দূতাবাসের নিকটে। তবে তাতে ভারতীয় দূতাবাসের কোনো কর্মকর্তা, কর্মচারী ও স্টাফ আহত হয়নি বলে নিশ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এক ট্ইুটবার্তায় দূতাবাস কর্মকর্তারা নিরাপদে আছে বলে জানিয়েছেন। টুইটবার্তায় সুষমা বলেন,আমি স্টকহোমের দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছি। হামলাটি দূতাবাসের কাছেই হয়েছে। দূতাবাসের কর্মীরা সুরক্ষিত আছে। স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এপির বরাত দিয়ে বিবিসি লিখেছে, ঘটনাস্থলে গুলির শব্দও পাওয়া গেছে। স্টকহোম পুলিশ জানিয়েছেন, শুক্রবার সন্ধ্যায় এ ঘটনায় আরও ১৫জন মতো আহত হয়েছেন।

শহরটিতে পথচারীদের হাটার অন্যতম প্রধান সড়ক ড্রনিংয়েটেন (কুইন স্টিট) এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমে প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তারা একটি লরি ডিপার্টমেন্ট স্টোরের জানালায় ধাক্কা মেরে ঢুকে পড়তে দেখেন। এরপরই মানুষজনকে মাটিতে পড়ে থাকতে দেখেন তারা। ডিপার্টমেন্ট স্টোরে কাজ করা এক প্রত্যক্ষদর্শী সুইডিশ জাতীয় প্রচারমাধ্যম এসভিটি তে বলেন, “পুরো বিষয়টাই ঘোলাটে। কতজন আহত হয়েছে জানি না। অনেকেই এ ঘটনায় স্তম্ভিত হয়ে গেছে।”

বিবিসি জানিয়েছে , শহরের অন্যপ্রান্তে গুলি হওয়ার খবর পাওয়া গেছে। তবে দুই ঘটনার মধ্যে যোগসূত্র আছে কিনা তা এখনও জানা যায়নি। এনডিটিভি, সিএনএন ও বিবিসি অবলম্বনে।
জেড