ভিয়েতনামের একটি মাদক পুনর্বাসন কেন্দ্র থেকে ৪০০'র বেশী মাদকাসক্ত লোক পালিয়েছে। জোরপূর্বক চিকিৎসা দিতে সেখানে তাদেরকে বন্দি রাখা হয়েছিল। সোমবার স্থানীয় এক কর্মকর্তা একথা জানান।
বন্দিরা রোববার রাতে ভিয়েতনামের উত্তরপূর্বাঞ্চলীয় বন্দর নগরী হাইপংয়ের কাছের ওই পুনর্বাসন কেন্দ্র ভেঙ্গে পালিয়ে যায়।
থুই নগুয়েন জেলার এক কর্মকর্তা এএফপিকে বলেন, ওই পুনর্বাসন কেন্দ্রে থাকা ৪০০'র বেশী বন্দি সেটির দরজা ভেঙ্গে নিরাপত্তা কর্মীকে বেদম লাঠি দিয়ে মেরে পালিয়ে যায়।
ওই কর্মকর্তা আরো জানান, পুলিশ তাদের ধরতে অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য, ভিয়েতনাম সরকার দেশের প্রায় ১ লাখ ৪০ হাজার মাদকাসক্ত লোকের বাধ্যতামূলক চিকিৎসা কর্মসূচি চালু করেছে।
সরকারের এই কর্মসূচির আওতায় একজন মাদকাসক্ত ব্যক্তিকে অবশ্যই দু’বছর পুনর্বাসন কেন্দ্রে থাকতে হবে। দেশে মাদকাসক্ত লোকের সংখ্যা ক্রমেই বেড়ে চলায় বিশেষ করে যুবকরা মাদকাসক্ত হয়ে পড়ায় এ কর্মসূচি হাতে নেয়া হয়।
ঢাকা, ১৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





