গণভোটের ফল ঘোষণা স্থগিত করে বাগদাদকে অস্ত্রবিরতি ও আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে ইরাকের কুর্দিস্তান সরকার।

মঙ্গলবার স্বায়ত্তশাসিত অঞ্চলটির সরকারের দেয়া এক বিবৃতিতে বলা হয় সহিংসতা ও সংঘর্ষ বন্ধে এই প্রস্তাব দিয়েছে তারা। কেন্দ্র সরকারের সামরিক অভিযান বন্ধের আহ্বানও জানিয়েছে কুর্দিরা।

গত মাসে আয়োজিত গণভোটে ৯২ শতাংশ কুর্দি অঞ্চলটির স্বাধীনতার পক্ষে রায় দেয়। গণভোটকে অবৈধ ঘোষণা করে স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে কেন্দ্রের শাসন জারির হুঁশিয়ারি দেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি।

গত সপ্তাহে কুর্দিস্তানের বাইরে কুর্দি যোদ্ধাদের দখলে থাকা কিরকুকসহ বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ নেয় ইরাকের সেনাবাহিনী। এর প্রেক্ষিতেই আলোচনার প্রস্তাব দিলো কুর্দি সরকার।
জেড