১৯ শতকের দিকে নিউজিল্যান্ডে দূর্লভ একটি নদী ছিলো। নদীটির নাম ছিলো ওয়ানগানুই ।

যে নদীটি নিয়ে মানুষের মাঝে অনেক কৌতূহল সৃষ্টি হয়েছিলো। আর সেই নদীর পাড়ে বসবাস করতো মাওরী নামে একটি উপজাতী গোত্র।

ওয়ানগানুইয়ের পাড়ে বসবাস করা এ মাওরী উপজাতী তাদের জন্মগত শিশুদের নামকরণ, ধর্মীয় আধ্যাতিকতা বিষয়ে, এমনকি নদীটির কাছে সবসময় শক্তিসহ সব ধরনের প্রথাগত ব্যাপারে প্রার্থনা করা হতো ।

এ নদীটি মূলতো নিউজিল্যান্ডের উত্তরের একটা সুবিশাল দ্বীপের বৃহৎ পর্বত থেকে উৎপত্তি হয়ে সাগরে প্রবাহিত হয়েছে।

১৯ শতকে কিছু সাধারণ মানুষ বহুদূর হতে ডিঙ্গি নৌকা দিয়ে এ নদীতে ভ্রমণ করতে আসে। এখানে জীবিকা বা খাদ্য হিসেবে তারা নদীতে ঈল মাছ শিকার করতো।

সেই সময় এ নদীতে প্রচুর মাছ ছিলো এবং জীবিকার সন্ধান পেলে তারা এ নদীর পাড়ে বসবাস করা শুরু করে। তখন থেকেই তারা নিজেদেরকে নদীর অর্ধাঙ্গীনী হিসেবে মনে করতে শুরু করে।

তখন আনন্দে আত্মহারা হয়ে বললো " আমাদের অংশ নদী, আর নদীর অংশ আমরা'। যাদেরকে আজ আমরা মাওরী উপজাতি বলে জানি।

এসএইচ