ভারতের উত্তর-পূর্ব রাজ্য ত্রিপুরায় বাম দুর্গের পতন ঘটেছে। এবার বিজেপির কাছে ধরাশায়ী হতে হয়েছে তাদের। শনিবার সকালে ভোট গণনা শুরু হওয়ার পর বিজেপির সঙ্গে বামফ্রন্টের হাড্ডাহাড্ডি লড়াইয়ের চিত্র দেখা গেলেও শেষ পর্যন্ত বামফ্রন্ট পিছিয়ে পড়েছে।-খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
এ রাজ্যে বিধানসভার ৫৯টি আসনে ভোট হয়েছে। এর মধ্যে বিজেপি ৩৫টি আসনে এগিয়ে রয়েছে। সেখানে বামফ্রন্ট জিতেছে ২৪টিতে।
ত্রিপুরায় বামফ্রন্ট প্রথম ক্ষমতায় আসে ১৯৭৭ সালে। পরের নির্বাচনেও জেতে বামফ্রন্ট। তবে ১৯৮৮ সালের বিধানসভা নির্বাচনে তারা কংগ্রেসের কাছে হেরে যায়। এরপর ১৯৯৩ সালে আবার ক্ষমতায় আসার পর বামফ্রন্ট টানা চারবার জয় পায়।
মেঘালয়ে কংগ্রেস ক্ষমতায় আছে। সেখানে মুখ্যমন্ত্রী মুকুল সাংমার নেতৃত্বাধীন কংগ্রেস ২৮টি আসন পেয়ে আরামদায়ক জায়গায় চলে গেছে। এপিপি এগিয়ে ১৩টিতে।
নাগল্যান্ডে ক্ষমতাসীন এনপিএফ পেয়েছে ২৬ টি আসন। তারা এ রাজ্যে ২০০৩ সাল থেকে ক্ষমতায় রয়েছে। এনডিপিপি ও বিজেপি মিলে ৩১ আসনে এগিয়ে থেকে তপ্ত লড়াই চালিয়েছে।
ত্রিপুরায় ১৮ ফেব্রুয়ারি ভোট হয়েছে। আর নাগাল্যান্ড ও মেঘালয়ে অনুষ্ঠিত হয় ২৭ ফেব্রুয়ারি। এবার তিন রাজ্যেই রেকর্ড পরিমাণ ভোট পড়েছে। ত্রিপুরায় যেখানে ভোট পড়েছে ৮৯ শতাংশ, সেখানে ৭৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
জেড





