ভারতের পররাষ্ট্র সচিব (অর্থনৈতিক সম্পর্ক ও বহুপাক্ষিক বিষয়ক) সুজাতা মেহতা তিন দিনের সফরে ৫ এপ্রিল বাংলাদেশে আসছেন।
বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান উন্নয়ন এবং অর্থনৈতিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে সুজাতা মেহতা ঢাকা আসছেন বলে বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানায় ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।
জানা গেছে, ঢাকা সফরে সুজাতা মেহতা অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে বৈঠক করবেন। সুজাতার সফরসঙ্গী হিসেবে দেশটির যুগ্ম-সচিব (উন্নয়ন) অলোক কুমার সিনহা এবং যুগ্ম-সচিব (বাংলাদেশ ও মিয়ানমার) শ্রিপ্রিয়া রঙ্গনাথ ঢাকা আসবেন।
এএইচ





