জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইসলামিক স্টেটকে (আইএস) দমনে ফ্রান্সের আনা একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে।

শুক্রবার নিরাপত্তা পরিষদে আইএসের বিরুদ্ধে যুদ্ধে ‘প্রয়োজনীয় সব পদক্ষেপ’ নেওয়ার জন্য একটি খসড়া প্রস্তাব উত্থাপন করে ফ্রান্স। নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ১৫ সদস্য রাষ্ট্রের সর্বসম্মতিতে প্রস্তাবটি পাস হয়।

খসড়া প্রস্তাবে বলা হয়, দ্য ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড লেভান্ট আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি বৈশ্বিক ও মারাত্মক হুমকি হয়ে দেখা দিয়েছে।

এতে নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোকে সিরিয়া ও ইরাকে আইএসের শক্ত ঘাঁটিগুলো ধ্বংসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা কয়েক গুন বাড়ানোর কথা বলা হয়েছে এবং এজন্য যা যা করা প্রয়োজন তা করার কথা বলা হয়েছে।

গত সপ্তাহে প্যারিসে প্রাণঘাতী হামলার পর ফ্রান্স এই প্রস্তাবের খসড়াটি প্রণয়ন করে।

আইএস ওই হামলার দায়দায়িত্ব স্বীকার করে।

সূত্র: বিবিসি।

এআই