২৫ হাজার ফুট উঁচু থেকে প্যারাসুট ছাড়া লাফিয়ে পড়ে রেকর্ড সৃষ্টি করেছেন মার্কিন নাগরিক লুক এইকিনস। এমন লাফ প্রাণঘাতী হবে তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু না, বিশাল এক জালে আটকে নিরাপদেই মাটিতে নেমে এসেছেন তিনি।
এই দুঃসাহসী কাণ্ডের ভিডিও এখন সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল। আর হবেই না বা কেন, সাড়ে সাত কিলোমিটারেরও বেশি উচ্চতা থেকে এভাবে ঝাপ দেয়া প্রথম ব্যক্তি যে তিনি।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি বিমান থেকে লাফ দেন এইকিনস। মাত্র দুই মিনিটেই প্রায় সাত কিলোমিটার নেমে আসেন তিনি। এসময় ঘণ্টায় তার সর্বোচ্চ গতি ১৯৩ কিলোমিটারে পৌঁছে যায়। এমন অবস্থায় শূন্যে আটকে রাখা ১০০ ফুট বাই ১০০ ফুটের একটি জালে আটকে যান তিনি। উৎসুক জনতার বিপুল করতালির মধ্য দিয়ে সেখান থেকে সুস্থভাবে নেমে আসেন তিনি।
ওএফ





