১৯৮০ সালের স্বাধীনতার পর প্রথমবারের মতো জিম্বাবুয়ের লাখ লাখ নাগরিক রবার্ট মুগাবেবিহীন ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন।
ভোট কেন্দ্রগুলোতে সোমবার স্থানীয় সময় সকাল ৭টা থেকে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এবং চলবে সন্ধা ৭টা পর্যন্ত।
মোট ২৩ জন প্রার্থীর মধ্যে উনিশ জন পুরুষ এবং চার জন নারী প্রথমবারের মতো রাষ্ট্রপতি পদে লড়ছেন।
খবরে বলা হয়, ক্ষমতাসীন জ্যানু পিএফ পার্টির প্রধান এমারসন মংগাগওয়া এবং বিরোধী নেতা নেলসন চামিসাকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে।
গত চার দশকের মধ্যে মুগাবেবিহীন এই আলোচিত নির্বাচনে জিম্বাবুয়ের পাঁচ মিলিয়নেরও বেশি ভোটার তাদের পরবর্তী রাষ্ট্রপতি ও সংসদ সদস্য নির্বাচনের জন্য নিবন্ধিত হয়েছেন। দেশে মোট ১০৯৮৫টি ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে।
সোমবার কুইকওয়ে শহরে ভোট দেওয়ার পর মংনাগওয়া জানান, ’এই দেশ গণতান্ত্রিক সময় উপভোগ করছে, যা আগে কখনোই অনুভব করেনি’।
তার প্রতিদ্বন্দ্বী এমডিসি নেতা চামিসা বলেন, ’তার দলের বিজয় কোন ব্যালট বিপর্যয় ছাড়া নির্দিষ্ট’।
আগামী শনিবার সরকারীভাবে আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, যদি কোন প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পায় তবে পরবর্তি 8 সেপ্টেম্বর আবার রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সূএ-আলজাজিরা
এমআর





