সহিংসতার অভিযোগে মিশরের সাবেক নির্বাচিত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির ৩৯ সমর্থককে শনিবার ২ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। চলতি বছরের জানুয়ারি মাসে রাজধানী কায়রোর দক্ষিণে অবস্থিত মিছর আল-কাদিমা জেলায় এই সহিংসতা ঘটে। একই মামলায় ৯ অভিযুক্ত ব্যক্তিকে খালাস দিয়েছে আদালত। সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে বিক্ষোভ-বিরোধী আইন লঙ্ঘন, হামলা এবং একটি 'সন্ত্রাসী' দলের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ আনা হয়। উল্লেখ্য, দেশটির অর্ন্তবর্তীকালীন সরকার মুসলিম ব্রাদারহুডকে 'সন্ত্রাসী' হিসেবে আখ্যায়িত করে থাকে। গত বছর সামরিক বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির সমর্থকদের বিরুদ্ধে মিশরের কর্তৃপক্ষ সারাদেশে ক্র্যাকডাউন চালিয়েছে। এরপর ডিসেম্বর মাসে মুসলিম ব্রাদারহুডকে 'সন্ত্রাসী' গ্রুপ হিসেবে আখ্যায়িত করা হয়। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন। [b]ঢাকা, ১৭ মে (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]