জাপানে সাধারণ নির্বাচনের প্রস্তুতি হিসেবে শুক্রবার পার্লামেন্টের নিম্নকক্ষ ভেঙে দেয়া হয়েছে। আগামী মাসে দেশটিতে সাধারণ নির্বাচন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
স্পিকার বানমেই ইবুকি পার্লামেন্টে বক্তৃতায় বলেন, ‘জাপানের সংবিধানের সপ্তম অনুচ্ছেদ অনুযায়ী নিম্নকক্ষ ভেঙ্গে দেয়া হয়েছে।’
‘অ্যাবেনোমিক্স’ বা ‘অ্যাবে অর্থনীতি’ নামে পরিচিত তার অর্থনৈতিক নীতির বিষয়ে নতুন করে জাপানি জনগণের ম্যান্ডেট নেয়ার জন্য দেশটিতে আগাম নির্বাচন দেয়া হবে। তারই পদক্ষেপ হিসেবে সংসদের নিম্নকক্ষ ভেঙ্গে দেয়া হলো। জাপানের অর্থনীতিকে চাঙ্গা করার প্রতিশ্রুতি দিয়ে মাত্র দু’বছর আগে ক্ষমতায় এসেছেন অ্যাবে।
২০১৬ সালের আগে দেশটির সংসদের নিম্ন পরিষদের কোনো নির্বাচন দেয়ার প্রয়োজন ছিল না। বর্তমানে দেশটির ৪০ ভাগ মানুষ অ্যাবের নীতিকে সমর্থন করছে বলে বেশ কয়েকটি মতামত জরিপে উঠে এসেছে। জাপানি মানদণ্ডে অ্যাবের জনপ্রিয়তা এখনো বজায় আছে। এ জনপ্রিয়তা আরো হ্রাস পাওয়ার আগে ক্ষমতার ওপর নিজের প্রভাব নিরঙ্কুশ করার জন্য আগাম নির্বাচনের পথ বেছে নিয়েছেন অ্যাবে।
আজ সাধারণ অধিবেশনে জাপানি সংসদের নিম্নকক্ষ ভেঙে দেয়ার ঘোষণা দেন স্পিকার। স্পিকার বানমেই ইবুকি পার্লামেন্টে বক্তৃতায় বলেন, ‘জাপানের সংবিধানের সপ্তম অনুচ্ছেদ অনুযায়ী নিম্নকক্ষ ভেঙে দেয়া হয়েছে।’
অবশ্য, দেশটিতে নির্বাচনের তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় নি। আগামী মাসের ১৪ তারিখে এ নির্বাচন হতে পারে বলে ধারণা করা হচ্ছে এবং আজ আরো পরে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত ঘোষণা দেয়া হবে।
এমএ





