বিশ্বব্যাপী আতঙ্ক সৃষ্টিকারী সন্ত্রাসী জঙ্গী গোষ্ঠী আইএস সদস্যদের অমুসলিম বলে মন্তব্য করেছেন গ্রান্ড মুফটি শেখ আবদুল আজিজ আল-আশায়েখ।
বৃহস্পতিবার রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদের এক সেমিনারে তিনি এ মন্তব্য করেছেন।
গ্রান্ড মুফতি বলেন, আইএস সদস্যরাদের সন্ত্রাসী গ্রুপ হিসেবে উল্লেখ করা যায়। মুসলমানদের ইতিহাসের চিন্তাধারার সঙ্গে আইএস সদস্যদের চিন্তা ধারার বেশ অমিল রয়েছে। আইএসের অপরাধী কর্মকাণ্ডের পরিকল্পনা অনৈসলামিক। ইসলামের নামে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে তারা ভীতি সৃষ্টি করছে।
গ্রান্ড মুফতি আরো বলেন, আইএস জঙ্গীরা অনৈতিকভাবে মুসলমানদের রক্ত ঝরাচ্ছে। তারা ইরাকসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে পরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে। সহজ-সরল এবং অশিক্ষিত মানুষদের এ গ্রুপে সংগঠিত করার চেষ্টা করছে।
সূত্র-আরব নিউজ/এমএ





