থাইল্যান্ডে সরকার বিরোধীদের র‌্যালিতে হামলার ঘটনায় ১ জন নিহত এবং প্রায় ৩০ জন আহত হয়েছেন। তার্ত প্রদেশের খায়ো সেমিং জেলার একটি রাতের-বাজারে শনিবার এই হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, সরকার বিরোধীদের র‌্যালিতে বন্দুকধারীরা হামলা চলালে নুডুলসের দোকানে দাঁড়িয়ে থাকা ৫ বছর বয়সী একটি ছোট মেয়ের মাথায় গুলি লাগে। এরপর মেয়েটির মৃত্যু হয়। ঘটনার সত্যতা স্বীকার করে থাই পুলিশ জানিয়েছে, বন্দুকধারীরা দুটি ট্রাকে করে এসে মিছিলে বিস্ফোরক ও গুলি চালায়।
গত বছরের নভেম্বর মাসে সরকার বিরোধী আন্দোলন শুরুর পর পুরো থাইল্যান্ডে অস্থিরতা ছড়িয়ে পড়ে। বর্তমান প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাকে পদত্যাগ করে অন্তর্বতীকালীন সরকারের কাছে ক্ষমতা ছাড়ার দাবি নিয়েই আন্দোলন করে আসছে সরকার বিরোধীরা। কিন্তু বিরোধীদের এই দাবি মানতে অস্বীকৃতি জানিয়েছেন প্রধানমন্ত্রী।
[b]ঢাকা, ২৩ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডিডটকম)// টিআই[/b]