ভারতের মনিপুরে সেনাবাহিনীর গাড়িবহরে হামলায় ১০ সেনা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল পৌনে ন’টায় মনিপুরের চান্ডেল জেলায় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

পুলিশ জানিয়েছে, সেনাবাহিনীর সিক্স ডোগরা কমান্ডের গাড়িবহর ইম্ফল থেকে মতুল যাওয়ার পথে চান্ডেলে হামলার মুখে পড়ে।

নিহতদের মধ্যে একজন জেসিও, ৭জন ওআর, একজন এসআইজি কনস্টেবল এবং একজন এএসসি ড্রাইভ রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ১২ জন সেনা।

এখন পর্যন্ত কোনো সংগঠনের পক্ষ থেকে হামলার দায় স্বীকার করে নেওয়া হয়নি। তবে স্থানীয় কোনো বিদ্রোহী সংগঠনই এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে সন্দেহ করছে পুলিশ।

কেএইচ