মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর এবং ঈদুল আযহা'র দিন সরকারি ছুটি ঘোষণা করেছে ক্রিমিয়া। ২৫ জুন ক্রিমিয়ার পার্লামেন্ট এ ঘোষণা দেয়।
নতুন এই ঘোষণার ফলে তাতার সম্প্রদায়ের মুসলমানরা আনন্দিত। ক্রিমিয়াতে মোট জনসংখ্যার ১৩% মুসলমান। সংখ্যার হিসাবে ৩০০,০০০ জন।
পর্লামেন্টে ৭২ জন সংসদ সদস্য মুসলমানদের ঈদ উৎসব, খ্রিস্টানদের ইস্টার সানডে এবং ট্রিনিটি'র পক্ষে ভোট দিয়েছেন।
উল্লেখ্য, গণভোটের পর ইউক্রেনের সাবেক স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র ক্রিমিয়া চলতি বছরের মার্চ মাসে রাশিয়ান ফেডারেশনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর ক্রিমিয়াকে অন্তর্ভূক্ত করে রাশিয়া। তবে, রাশিয়ান ফেডারেশনে ক্রিমিয়ার যোগদানের বিষয়টি মেনে নেয়নি আমেরিকা ও ইউরোপিয় ইউনিয়ন। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
২৬জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই





