মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতার শিকার হয়ে এবং সহিংসতার হাত থেকে বাঁচতে পালিয়ে এসে ছয় লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশে ঠাঁই নেওয়ার পর প্রথমবারের মতো রাখাইন রাজ্য পরিদর্শন করলেন দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি।

বৃহস্পতিবার রাখাইন পরিদর্শনে গিয়ে সু চি সেখানকার বাসিন্দাদের 'ঝগড়া' করতে মানা করেন। তিনি বলেন, পরস্পরের মধ্যে ঝগড়া করা উচিত নয়। খবর রয়টার্সের

উচ্চ পর্যায়ের নিরাপত্তা নিয়ে বৃহস্পতিবার হেলিকপ্টারে রাখাইনের রাজধানী সিত্তুইয়ে যান সু চি। পরে সেখানে থেকে সহিংসতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মংডু পরিদর্শন করেন।

এ সময় সু চি রাখাইনে মুসলিমদের একটি গোষ্ঠীর সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি সেখানে তাদের উদ্দেশ্যে মাত্র তিনটি কথা বলেন।

প্রথম কথা: তাদের শান্তিপূর্ণভাবে বসবাস করতে হবে, দ্বিতীয় কথা: 'সরকার তাদের সহযোগিতা করবে এবং তৃতীয় কথা: তাদের পরস্পরের সঙ্গে ঝাগড়া করা যাবে না।

গত ২৪ আগস্ট রাতে রাখাইনে পুলিশ ফাঁড়ি ও তল্লাশি চৌকিতে অজ্ঞাত বিদ্রোহীদের হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ অর্ধশতাধিক মানুষ নিহত হন। এ হামলার জন্য মিয়ানমার সরকার সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের দায়ী করে তাদের ওপর নির্বিচারে দমন-পীড়ন শুরু করে।

যা এক পর্যায়ে ‘গণহত্যায়’ রূপ নেয়। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনে শিকার হয়ে এবং নির্যাতনের হাত থেকে বাঁচতে গত দুই মাসে ৬ লক্ষাধিক রোহিঙ্গা সেখান থেকে পালিয়ে এসে বাংলাদেশে ঠাঁই নিয়েছে।

এমএ