ছিনতাই আতংকে অস্ট্রেলিয়ার একটি যাত্রীবাহী বোয়িং বিমান ইন্দোনেশিয়ার বালিতে জরুরি অবতরণ করেছে।
তবে এয়ারলাইন্সের একজন কর্মকর্তা জানিয়েছেন, এটি ছিল আসলে একটি ভুল বোঝাবুঝির ঘটনা।
ইন্দোনেশিয়ার পুলিশ জানিয়েছে, একজন যাত্রী বিমানের ককপিটে জোর করে ঢোকার চেষ্টা করেছিল।
এরপরই পাইলট বিপদ সংকেত পাঠায় এবং সেটি বালিতে জরুরি অবতরণ করে।
ভার্জিন অস্ট্রেলিয়া নামের ওই বিমান সংস্থাটির একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, এটি ছিল আসলে একটি ভুল বোঝাবুঝির ঘটনা। সে সময় ওই যাত্রী মদ্যপ ছিল।
অস্ট্রেলিয়ার ব্রিসবেন থেকে বিমানটি ইন্দোনেশিয়ার উদ্দেশ্যেই রওনা হয়েছিল।
বালি বিমানবন্দরে নিরাপত্তা কর্মীরা বিমানটিতে ঢুকে ওই যাত্রীকে গ্রেপ্তার করেছে। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]