তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ব্যাঙ্গচিত্র প্রকাশ করায় ফরাসি সাপ্তাহিক ম্যাগাজিন শার্লি হেবদোর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
গতকাল (২৮ অক্টোবর) বুধবার ম্যাগাজিনটির বিরুদ্ধে এরদোয়ান এই মামলা করেন। এই খবর জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাস।
এর আগে মহানবী হজরত মুহাম্মদ (সা:)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের পর ফ্রান্স ও তুরস্কের প্রেসিডেন্টের মধ্যে বাগযুদ্ধের মধ্যেই তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের ব্যঙ্গচিত্র প্রকাশ করে ফরাসি ব্যঙ্গাত্মক সাপ্তাহিক ম্যাগাজিন শার্লি হেবদো।
তুরস্কের প্রশাসন জানিয়েছে, এ ধরনের ব্যঙ্গচিত্র ঘৃণ্য কাজ। এর বিরুদ্ধে সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হবে।
এমবি





