অনশনে বসে ফের গ্রেফতার হলেন ইরম শর্মিলা চানু। ইম্ফলে মুক্তির দাবির দাবিতে শুক্রবার সকালে অনশনে বসেন চানু। পুলিশ ঘটনাস্থলে পৌছলে তিনি ও তার মা বাধা দিতে যান। এরপরই তাকে জোর করে পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার পর শারীরিক পরীক্ষা করাতে অস্বীকার করেন চানু। মুক্তির নির্দেশে আদালত জানিয়েছিল তার স্বাস্থ্যের দেখভালের দায়িত্বে নিতে হবে রাজ্যকেই। প্রয়োজনে নাসাল টিউবের সাহায্যেও খাওয়ানো যেতে পারে তাকে। ইম্ফলে তার অনশন মঞ্চ ঘিরে ছিল পুলিশ।
বুধবার হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার পরই চানু জানিয়েছিলেন, আমি এবার আর কোনওরকম জোর করে খাওয়ানো বরদাস্ত করবো না। কোনওরকম মেডিক্যাল সেট আপ আমি মেনে নেব না। আমার খিদে পায় না। শুধু খালি খালি লাগে। ২০০০ সালের ৪ নভেম্বর থেকে অনশনে রয়েছেন শর্মিলা চানু। সূত্র: জি নিউজ
ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





