লন্ডনে পাতাল রেলে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। জঙ্গি সংগঠনটির কথিত বার্তা সংস্থা আমাক থেকে হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়া হয়। 
শুক্রবারের এই হামলায় ৩০ জন আহত হয়েছে। এদিকে লন্ডন মেট্রোপলিটন কমিশনার নেইল বসু জানিয়েছেন, হামলার সঙ্গে জড়িত সন্দেহে ১৮ বছর বয়সী এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। তিনি এই গ্রেফতারকে ‘গুরুত্বপূর্ণ’ বলে অভিহিত করেন, তবে এখনো সন্ত্রাসী হামলার আশঙ্কায় সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে যুক্তরাজ্য। 
লন্ডনের পারসন্স গ্রিন এলাকায় পাতাল রেলে বিস্ফোরণের ঘটনায় ৩০ জন আহত হয়। এদের মধ্যে বেশিরভাগের আঘাতই সামান্য, তিনজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিবিসি/এমএ