ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের এক সেনাকে ধরতে সক্ষম হয়েছে। আটক সেনার নাম শাউল আরোন এবং তার আইডি নম্বর হচ্ছে ৬০৯২০৬৫।
গাজার পূর্বাঞ্চল থেকে তাকে ধরে ফেলে হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেডের যোদ্ধারা।
গাজা হামলার পর থেকেই হামাস ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে যেসব লক্ষ্য নিয়ে লড়াই শুরু করে তার মধ্যে অন্যতম ছিল ইসরাইলি সেনা আটক করা। লড়াইয়ের ১৩ দিনের মাথায় হামাসের সে লক্ষ্য পূরণ হলো। এ লক্ষ্য অর্জনের জন্য হামাস রোববার রাতে কমান্ডো অভিযানের সময় সঙ্গে হ্যান্ডকাফ পর্যন্ত নিয়ে গিয়েছিল বলে খবর বের হয়েছে। ওই রাতে হামাসের অভিযানে ইসরাইলের বহু সেনা হতাহত হয়েছে। এখন পর্যন্ত ইসরাইলের ৩২ সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।
সেনা আটকের খবর প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে গাজায় আনন্দে মেতে ওঠে সাধারণ লোকজন। অনেকে আবার মিষ্টি বিতরণ করেন। চরম বর্বর ইসরাইলি সেনা আটকের ফলে হামাস ইসরাইলের কারাগার থেকে বন্দি মুক্ত করার ক্ষেত্রে শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে দর কষাকষি করতে পারবে বলে আশা করা হচ্ছে। সূত্র: আইআরআইবি
ঢাকা, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএমএ





