আম আদমির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে চড় মারার জন্য ক্ষমা চাইলেন অটোরিক্সা চালক লালী। লালী হাতজোর করে ক্ষমা চেয়ে বলেন, আমি অনেক বড় ভুল করছি।
গতকাল মঙ্গলবার ভারতের উত্তর-পশ্চিম দিল্লির সুলতানপুরে জনসংযোগের সময় হঠাৎ করেই এ অটোরিক্সা চালক চড় বসিয়ে দেন দিল্লির সাবেক এ মুখ্যমন্ত্রীকে।
এ ঘটনার পর কেজরিওয়াল সাংবাদিকদের বলেন, যারা আমার উপর আক্রমণ করেছেন তাদের ক্ষমা করে দিয়েছি। যত পারো আঘাত করো, আমি পাল্টা আঘাত করব না।
এর আগে দক্ষিণ দিল্লিতে গত শুক্রবার কেজরিওয়ালের উপর যে ব্যক্তি আক্রমন করেছিল তার সাথে দেখা করেছেন তিনি।
সূত্র : এনডিটিভি।
ঢাকা, ৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এনএস
আন্তর্জাতিক
কেজরিওয়ালকে থাপ্পড় দেয়ায় ক্ষমা চাইলেন অটোরিক্সা চালক
আম আদমির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে চড় মারার জন্য ক্ষমা চাইলেন অটোরিক্সা চালক লালী। লালী হাতজোর করে ক্ষমা চেয়ে বলেন, আমি অনেক বড় ভুল করছি।