ইউক্রেন বলছে, রাশিয়ার সৈন্যরা ক্রিমিয়াতে ইউক্রেনের সর্বশেষ যুদ্ধজাহাজটি দখল করে নিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন ইউক্রেনের ব্যাপারে কোন পদক্ষেপ নিলে রাশিয়াকে নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে এমন হুঁশিয়ারি দিয়েছেন তখন এ ঘটনা ঘটলো।
ক্রিমিয়ায় ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীর একজন আঞ্চলিক কর্মকর্তা বলেছেন, রাশিয়ার সৈন্যরা মঙ্গলবার ক্রিমিয়ার ইউক্রেনের নৌবাহিনীর একটি জাহাজ দখল করে নিয়েছে।
চেরকাসি নামে জাহাজটি শুক্রবার সেভাস্তোপোলে নোঙ্গর করেছিল।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ভাদিস্লাভ সেলেজনিয়ভ তার ফেসবুক একাউন্টে এক বিবৃতিতে বলেন, পশ্চিম ক্রিমিয়ার দনুজলাভ লেকে নোঙ্গর করা চেরকাসি জাহাজটি রাশিয়ার কয়েকটি জাহাজ ঘিরে রেখেছে।
ক্রিমিয়াতে ইউক্রেনের সর্বশেষ জাহাজ দখলের ঘটনাটি এমন এক সময়ে ঘটলো যখন পশ্চিমা বিশ্বের শক্তিধর দেশগুলো রাশিয়ার ব্যাপারে আরও নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে হুঁশিয়ারি দিয়েছে।
নেদারল্যান্ডসের হেগে অনুষ্ঠিত জি-সেভেন সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইউক্রেনের ব্যাপারে আর কোন পদক্ষেপ নিলে রাশিয়াকে নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।
এক সংবাদ সম্মেলনে ওবামা বলছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো সব রকমের পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত রয়েছে, যা রাশিয়ার অর্থনীতিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করবে।
তিনি ইউক্রেনকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সাহায্য করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহবান জানিয়েছেন।
রাশিয়াকে বাদ দিয়ে জি-সেভেনের দেশগুলোর নেতারা এ বছর দেশটির অলিম্পিক ভেন্যু সোচিতে পরিকল্পিত জি-৮ বৈঠক না করে কেবল নিজেদের একটি সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছেন। রাশিয়া অবস্থান পরিবর্তন না করা পর্যন্ত তারা জি-৮ বৈঠকে যোগ দেবেন না।
এর আগে ক্রিমিয়ায় রাশিয়ার সেনারা সর্বশেষ ইউক্রেইন নৌ-ঘাঁটিতে দখলের পর সেখান থেকে সশস্ত্র বাহিনী সরিয়ে নেয়ার নির্দেশ দেয় কিয়েভ সরকার। সূত্র: বিবিসি, এএফপি
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি) // টিআই[/b]
আন্তর্জাতিক
ইউক্রেনের সর্বশেষ যুদ্ধ জাহাজ দখল করল রাশিয়া
ইউক্রেন বলছে, রাশিয়ার সৈন্যরা ক্রিমিয়াতে ইউক্রেনের সর্বশেষ যুদ্ধজাহাজটি দখল করে নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যখন ইউক্রেনের ব্যাপারে কোন





