আফগানিস্তানে ‘গ্রিন অন ব্লু’বা অভ্যন্তরীণ হামলায় দুই ন্যাটো সেনা নিহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার ভোরে হেলমান্দ প্রদেশে এ হামলার ঘটনা ঘটে। ন্যাটো সেনাদের বহনকারী গাড়িতে আফগান সেনাবাহিনীর পোশাক পরা দু’জন ব্যক্তি ‍গুলি চালায় বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

তবে নিহত ন্যাটো সেনারা কোন দেশের নাগরিক তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কথিত ‘গ্রিন অন ব্লু’বা অভ্যন্তরীণ হামলা আফগানিস্তানে ন্যাটো সেনাদের ওপর বড় হুমকি হিসেবে মনে করা হয়। এ ধরনের হামলায় বিদেশী সেনাদের ওপর আফগান পুলিশ কিংবা সেনারা গুলি চালায়। আফগান পুলিশ ও সেনাবাহিনীতে যোগ দেওয়া তালেবান যোদ্ধাদের এ ধরনের হামলার জন্য দায়ী করা হয়।

কেএইচ