৫ম বারের মতো সিরিয়া শান্তি আলোচনা শুরু হচ্ছে। এই আলোচনা জেনেভায় বৃহস্পতিবার জাতিসংঘের মধ্যস্থতায় সিরিয় শান্তি আলোচনা। এদিকে দেশটিতে সহিংসতা ছড়িয়ে পড়ায় ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে অচলাবস্থা সৃষ্টি হওয়ায়, এক্ষেত্রে বড় ধরনের অগ্রগতির আশা ক্ষীণ বলেই মনে করছেন বিশ্লেষকরা। তবে জাতিসংঘ শান্তি দূত স্টাফান ডি মিস্টুরা আলোচনা ফলপ্রসূ হবে বলে আশা করছেন।
এ ব্যাপারে তিনি জোর দিয়ে বলেন, সরকার ও বিদ্রোহী পক্ষের প্রতিনিধি দল ‘স্পষ্ট আলোচ্যসূচী’র বিষয়ে সম্মত হয়েছে। আলোচনা এগিয়ে যেতে এখন সবকিছুই প্রস্তুত। এ দফার আলোচ্যসূচিতে রাজনৈতিক পরিবর্তন, সংবিধান ও নির্বাচনের বিষয় রয়েছে। পাশাপাশি দামেস্কের আবেদনের প্রেক্ষিতে সন্ত্রাস দমনের বিষয়টিকেও রাখা হয়েছে।
এদিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বিমান বাহিনী বিদ্রোহীদের বিভিন্ন অবস্থানে ব্যাপক অভিযান চালানোয় হুমকি মুখে পড়েছে এ শান্তি আলোচনা। যদিও আগের চার দফা আলোচনাতেও তেমন কোন অগ্রগতি হয়নি উল্লেখ্য, ২০১১ সালে সিরিয় সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ৩ লাখ ২০ হাজারের বেশী লোক নিহত ও লাখ লাখ লোক গৃহহীন হয়ে পড়েছে দেশটিতে। এএফপি।
জেড





