জাপান সরকারের পক্ষ থেকে কুকুর উপহারের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন পুতিন। বিশ্বের এই ক্ষমতাধর ব্যাক্তির কুকুরপ্রীতির কথা সবার জানা। সংগ্রহে আছে বেশ কয়েক প্রজাতির কুকুর।কেন পুতিন জাপানী উপহার ফেরত দিলেন তা জানাযায়নি। এ ব্যাপার জাপানের এমপি কোইচি হাওইদা বলেন,'পুতিন কেন তা গ্রহন করলেন, তা আমি জানি না।
জানাযায়, জাপান ২০১২ সালে দেশটির দক্ষিণাঞ্চলের পাহাড়ি কুকুর আকিতা উপহার দেয়। সেটি এখনও পুতিনের কাছে রয়েছে।মেয়ে কুকুরটির নাম ছিল ইউমে। আর ইউমের সঙ্গী হিসেবেই আরেকটি আকিতা প্রস্তাব করে জাপান। বেরসিক পুতিন তা না করেদিয়েছেন।
এ ব্যাপারে জাপানি এমপি হাগুইতা তার ব্লগে লেখেন, 'আমরা আশা করেছিলাম ইউমের সঙ্গী হিসেবে আরেকটি আকিতা নেবেন পুতিন। কিন্তু তারা হতাশ হয়েছেন।'তিনি বলেন, 'রাজি হলে আগামী সপ্তাহে এক সম্মেলনে পুতিনকে আকিতাটি উপহার দিতেন জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে।'
ইউম ছাড়াও পুতিনের সংগ্রহে আছে বুলগেরিয়ান বাফি নামে ছেলে শেপার্ড। তিনি ২০১০ সালে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী ওই কুকুরটি উপহার দিয়েছিলেন। এছাড়াও কনি নামে বিশেষ প্রজাতির কুকুর লেব্রাডরও আছে পুতিনের সংগ্রহে।
একবার কনিকে সংঙ্গে নিয়ে মেরকেলের সাথে বৈঠকে মিলিত হয়েছিলেন পুতিন। মেরকেল কে ভয় দেখাতে তিনি কুকুর নিয়ে বৈঠকে আসেন বলে প্রত্রিকায় খবর প্রচার হয় । তবে মেরকেলের কুকুর ভীতি জানতেন না বলে পরে দুঃখপ্রকাশ করেছিলেন পুতিন।
সূত্র বিবিসি।
নাজিব





